সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাংবাদিক নামধারী চাঁদাবাজদের থেকে সতর্ক থাকার আহ্বান কেইউজে’র | চ্যানেল খুলনা

সাংবাদিক নামধারী চাঁদাবাজদের থেকে সতর্ক থাকার আহ্বান কেইউজে’র

ইদানিং দেখা যাচ্ছে যে সাংবাদিকতার নাম করে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে জিম্মি করে তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে সাংবাদিক নামধারী কতিপয় চাঁদাবাজ। চাঁদাবাজি করে তারা সাধারণ মানুষকে বিড়ম্বনায় ফেলছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ ও এই ধরণের সাংবাদিক নামধারী চাঁদাবাজদের থেকে সতর্ক থাকার জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘দেশ যখন চাঁদাবাজ, সন্ত্রাস, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ীদের থেকে নিয়ন্ত্রণে আছে ঠিক সেই মুহুর্তে সমাজের ঐ সকল চিহ্নিত রাষ্ট্রপরিপন্থী সমাজচ্যুতরা সাংবাদিকের নাম করে চাঁদাবাজি করছে। এদেরকে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।’
বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর ও মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।