সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শরণখোলায় হরিণের মাংস সহ শিকারী আটক | চ্যানেল খুলনা

শরণখোলায় হরিণের মাংস সহ শিকারী আটক

বাগেরহাটের শরণখোলায় পুলিশ ওবনবিভাগ যৌথ এক অভিযান চালিয়ে হরিণের মাংস সহ এক চোরা শিকারীকে আটক করেছেন ।
শরণখোলা থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ নভেম্বর (রোববার) গভীর রাতে ধান সাগর নৌ পুলিশ ফাড়ির এএসআই আজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ও ধানসাগর ষ্টেশনের বনরক্ষীরা বন সংলগ্ন এলাকায় অভিযান চালায় । এ সময় সুন্দরবন থেকে ফিরে আসা আঃ রব সরদার (৫২) কে তার  নিজ বাড়ীর সামনে থেকে ব্যাগ ভর্তি দুই কেজি হরিণের মাংস সহ আটক করেন। আটক হওয়া আঃ রব সরদার উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের মৃত. মোসলেম সরদারের ছেলে। এ ব্যপারে ধানসাগর নৌ পুলিশ ফাঁিড়র এএসআই আজিম উদ্দিন বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বাদী জানান, আটক আঃ রব সুন্দরবনের ধানসাগর ষ্টেশন এলাকায় হরিণ শিকার করে  তার মাংস ভাগবাটোয়ারা করে বাড়ীতে ফিরছিলো।  অপরদিকে,এ ব্যাপারে শরণখোলা থানা অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ সাইদুর রহমান জানান, আটক শিকারীর বিরুদ্ধে বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের হয়েছে ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।