সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরা কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের নতুন কমিটি গঠন | চ্যানেল খুলনা

সাতক্ষীরা কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

সাতক্ষীরা কুলিয়া কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের নতুন কমিটি গঠন হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৪ টায় কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের মৌখিক ভোটে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি পদে দৈনিক কালের চিত্রের রমজান মোড়ল, সহ-সভাপতি মনিরুজ্জামান (মনি), দৈনিক আজকের সাতক্ষীরার শাহিনুর ইসলাম সাধারন সম্পাদক, জনতার মিছিলের ইব্রাহিম খলিল যুগ্ন-সম্পাদক, দৈনিক নওয়াপাড়ার রুহুল আমিন সাংগঠনিক সম্পাদক, সাপ্তাহিক সূর্যের আলোর সালাম দফাদার অর্থ সম্পাদক, নিউজ থ্রি এর মেহেদী হাসান (মন্টু) দপ্তর সম্পাদক, প্রত্যহ বার্তার শাহাজাহান সিরাজ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক সবুজ নিশান পত্রিকার নাছিরুজ্জামান (সজিব) কার্যনির্বাহী সদস্যসহ ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবে সাংগঠনিক কাঠামো অচল হয়ে পড়ায় এবং সম্প্রতি বিগত কমিটির সভাপতি, সাধারন সম্পাদক সহ অধিকাংশ কার্যনির্বাহী কমিটির সদস্য অন্যত্র চলে যাওয়ায় নিয়ম মাফিক কমিটি বিলুপ্ত হয়ে যায়। ফলে প্রেসক্লাবকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।