সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরার বিস্ময় বালক ফাহিমুল করিম আর নেই | চ্যানেল খুলনা

মাগুরার বিস্ময় বালক ফাহিমুল করিম আর নেই

মাগুরা প্রতিনিধি: মাগুরার সন্তান স্টিফেন হকিংস খ্যাত ফিরিল্যান্সার ফাহিমুল করিম (২২) আর নেই। দেশ ও দেশের বাইরে ফিল্যান্সারদের উদ্দীপনা আর প্রেরণাদানকারী বিরল রোগে আক্রান্ত ফাহিমুল করিম বুধবার রাত সাড়ে ১১ টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার জোহরের নামাজের পর মাগুরা ভায়না পৌর গোরস্তান মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে তাকে পৌর গোরস্তানে দাফন করা হয়েছে।

কিছু দিন ধরে ফাহিমুল করিম জ্বরে ভুগছিলেন। বেশি অসুস্থতা বোধ করলে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে তাকে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে তার মুত্যু হয়।

চতুর্থ শ্রেণিতে অধ্যায়ন থাকা অবস্থায় এক বিরল রোগে আক্রান্ত হওয়া পর জে এস সি পরীক্ষা দেওয়ার সময় অসুস্থ্য হয়ে ফাহিম ধীরে ধীরে তার শারীরিক সক্ষমতা হরিয়ে ফেলে। ডান হাতের দু’টি আঙ্গুলই সচল ছিল যার সাহায্যে শারীরিক প্রতিবন্ধকতা জয়করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন ফিল্যান্সার হিসেবে।  সারা দেশে ফিল্যন্সারদের কাছে এক অনুপ্রেরণা, উদ্যাম আর আদর্শ হয়ে দাড়িয়েছিল মাগুরার ফাহিমুল করিম।

মাগুরা শহরের মোল্যাপাড়ায় মা, বাবা আর ছোট বোন কে নিয়ে ছিল ফাহিমদের ছোট্ট সংসার।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।