সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্নাঢ্য র‌্যালী | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্নাঢ্য র‌্যালী

বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বুধবার বেলা ১১টায় বর্ণাঢ্য আনন্দ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দিবসটি উপলক্ষে বেলা ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে মাল্যদান করেন যুবলীগ নেতৃবৃন্দ।

পরে কাপুড়িয়া পট্টিতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা মাষ্টার সাইদুর রহমান, ইখতিয়ার হোসেন দিলাল, যুবলীগের যুগ্ম আহŸায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াস হোসেন দুলাল, যুবলীগ নেতা আসাদুজ্জামান বিপু, আরিফুল ইসলাম আরিফ, অধ্যাপক শামীম আহসান পলাশ, মোকসেদুল ইসলাম নাদিম, মেহেদী হাসান জিমি, ইউপি সদস্য মিলন শেখ, ছাত্রলীগ নেতা মহিদুজ্জামান মহিদ, রাব্বি হাসান হৃদয়, প্রমুখ।  সভাপটি সঞ্চালনায় ছিলেন মোস্তাফিজুর রহমান হিরু।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।