সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত

চিতলমারী প্রতিনিধি :: বাগেরহাটের চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৫ টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে বাগেরহাট জেলা প্রশাসক ও শেরে বাংলা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বাসুদেব চন্দ্র সাহা, কলেজ পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস, শেখ আতিয়ার রহমান, সুখময় ঘরামী, অধ্যাপক মনীন্দ্রনাথ বোস, শেখ শহিদুল হক, মনির হোসেন, শিক্ষক প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম, শ্রীনিবাস ম-ল, লিপীকা ম-ল, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রদীপ মন্ডল প্রমুখ।

সভায় আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) বর্তমান অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) বাসুদেব চন্দ্র সাহা অবসর গ্রহণ করায় তার স্থলে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজের সিনিয়র সহকারী অধ্যাপক (অর্থনীতি) স্বপন কুমার চৌধুরীকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব অপর্ণের সিদ্ধান্ত গ্রহণসহ কলেজের সার্বিক মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।