সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন | চ্যানেল খুলনা

রামপালে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রামপাল প্রতিনিধি ::  রামপাল উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকল ১০ টায় রামপাল খেয়াঘাট মাঠে  উপজেলা যুবলীগের সভাপতি শেখ নূরুল হক লিপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স এর সঞ্চালনায় বর্ণাঢ্য শোভাযাত্রা  শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সভাপতি আলহাজ্ব শেখ আঃ ওহাব, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন,    সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আঃ রউফ, অধ্যক্ষ মোতাহার রহমান, হাওলাদার হাফিজুর রহমান, মো. হামীম নূরী, সাবেক চেয়ারম্যান শেখ বজলুল রহমান, বাঁশতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নূরুল আমীন, রাজনগর ইউপি চেয়ারম্যান সরদার আঃ হান্নান ডাবলু, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, মোল্লা মাসুদ বিল্লাল কাবিল, রতন আলী, মল্লিক মিজানুর রহমান, গোলাম ইয়াছিন রাজু, নূরনবী, বিরাজ খা, দেলোয়ার হোসেন, আরাফাত হোসেন, শেখার হালদার, রকিব, সাইফুল ইসলাম বাবু, মুক্ত শেখ, চয়ন মন্ডল, পলাশ মন্ডল, কামরুজ্জামান টুকু প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্য তালুকদার আ. খালেক বলেন, সন্ত্রাস, মাদক মুক্ত, ও সকল প্রকার অনাচারের বিরুদ্ধে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আগামীতে প্রধানমন্ত্রীর নেতৃত্বকে শক্তিশালী করাসহ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। এ জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব আরোপ করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।