সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় ৮ দলীয় ফুটবল খেলার ফাইনালে গোবিন্দপুর প্রগতি যুব সংঘ জয়ী | চ্যানেল খুলনা

কয়রায় ৮ দলীয় ফুটবল খেলার ফাইনালে গোবিন্দপুর প্রগতি যুব সংঘ জয়ী

কয়রা প্রতিনিধিঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে চৌকুনী কালিকাপুর ফুটবল একাডেমীর উদ্যোগে ৮ দলীয় ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় চৌকুনী কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চৌকুনী কালিকাপুর ফুটবল একাডেমীর আয়োজনে ফাইনালে অংশ গ্রহন করেন গোবিন্দপুর প্রগতি যুব সংঘ বনাম সি কে ফুটবল একাডেমী। খেলার শুর থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে কয়রার ও সাতক্ষীরার খেলোয়াড়রা। তাদের নৈপূর্ণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হজার দর্শক। অনুষ্ঠানে অত্র বিদ্যালয় সভাপতি ইব্রাহীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি, মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা
জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু। বিশেষ অতিথি ছিলেন, কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিৎ কুমার রায়, প্রভাষক মোক্তার হোসেন, সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, ইউপি সদস্য মোস্তফা কামাল, শাহাদাত হোসেন ও আকবর হোসেন, বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান, প্রধান শিক্ষক শাহাবাজ আলী, আলহাজ্ব দ্বীন মোহাম্মাদ , আঃ গফুর, আলমগীর সহ প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে যুব সমাজ কে মাদক ছেড়ে খেলাধুলায় ফিরে আসতে আহবান জানান।
টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রথম ১০ মিনিটের মাথায় গোবিন্দপুর প্রগতি যুব সংঘের ১১ নং জার্সি পরিহিত আবু মুসার দারুন শর্টে দলের প্রথম জয়সূচক গোল করেন। খেলার ২০ মিনিটের মাথায় আবারও মুসার দ্বিতীয় গোলে দল দুই গোলে এগিয়ে থাকে। বিরতীর পর ৪০ মিনিটের মাথায় ৮ নং জার্সি পরিহিত রায়হায় গোন্দিপুর প্রগতি যুব সংঘের পক্ষে আরও একটি গোল করেন। খেলার ৫০ মিনিটের মাথায় সি কে ক্লাবের পক্ষে জনি একটি গোল করেন। টুর্ণমেন্টের ৬০ মিনিটের সময়সীমা শেষ হলে গোবিন্দপুর প্রগতি ৩ – ১ গোলে সি কে ফুটবল একাডেমীকে হারিয়ে ২ গোলে চ্যাম্পিয়ান হয়। চ্যাম্পিয়ান দল গোবিন্দপুর প্রগতি যুব সংঘের সভাপতি প্রধান শিক্ষক জিএম আওলাদ হোসেন ও অধিনায়ক হাবিবুল্লার হাতে চ্যাম্পিয়ান ট্রফি ৩২ ইঞ্চি কালার মনিটর ও রানার আপ দলকে ২৪ ইঞ্চি কালার মনিটর তুলে দেন অতিথিবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।