সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালের হুড়কায় উপমন্ত্রী'র করোনা নিরাময়ে মন্দিরে প্রার্থনা | চ্যানেল খুলনা

রামপালের হুড়কায় উপমন্ত্রী’র করোনা নিরাময়ে মন্দিরে প্রার্থনা

রামপাল প্রতিনিধি:: মহামারি করোনায় গোটা দেশ আজ স্থবির। অদৃশ্য এই ভাইরাস মোকাবেলায় একমাত্র সচেনতা ছাড়া কোন উপায় নেই। ঈশ্বর বা আল্লাহ ছাড়া আমাদের কেউ মুক্তি দিতে পারেন না। তাই মহান আল্লাহর কাছে আমাদের সকলের একটাই প্রার্থনা বা চাওয়া আমাদের অভিভাবক রামপাল মোংলার জননী বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি’কে দ্রুত করোনা মুক্ত করে আমাদের মাঝে যেনো আবার ফিরিয়ে দেন। মন্ত্রী মহোদয়ের সুস্থতা কামনা করে ইতিমধ্যে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় ও মন্দির, মর্জিদে প্রার্থনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়েশ্বরী মন্দির কতৃক আয়োজিত উপ-মন্ত্রীর দ্রুত করোনা নিরাময় উপলক্ষে রামপাল উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন এসব কথা বলেন। হুড়কা ইউনিয়ন চেয়ারম্যান তপন কুমার গোলদারের সভাপতিত্বে প্রার্থনা সভায় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, ঝলমলিয়েশ্বরী মন্দির কমিটির সভাপতি পুষ্পজিৎ মন্ডল, শিশির মন্ডল, সাংবাদিক সুজন মজুমদার, বাসুদেব মল্লিক, প্রনব সমার্দার, মলয় মন্ডল, ইউপি সদস্য পবিত্র পাড়ে, প্রদীপ মন্ডল, পার্থ প্রতিম বিশ্বাস, মহানন্দ মন্ডল, স্বপন বিশ্বাস, বিকাশ বাছাড়, মতি সরদার, মনিরুল মোল্লা, কিশোর ঘরামী, চক্রেটিস পাড়ে, মিঠুন বাছাড়, বিধান মন্ডল, স্মৃতি মুখার্জী, নীতা রায় প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।