সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ | চ্যানেল খুলনা

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পাইকগাছায় মটরসাইকেল মাইক্রো মুখোমুখি সংঘর্ষে দাদা নিহত ও নাতি আহত। ঘটনাটি উপজেলার লস্কর ইউপির আলমতলার চর মসজিদের সামনে। পুলিশ মাইক্রো ড্রাইভারকে আটক করে মাইক্রোটি জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
 জানা যায়, কয়রা উপজেলার হরিনগর গ্রামের খোরশেদ সরদারের ছেলে আশরাদ আলী (৫৫) ও নাতি মাহবুব সরদারের ছেলে বাচ্চু সরদার (২৫) পাইকগাছার শিবসা ব্রিজের নিচে গোলের নৌকা মেরামত করে মটর সাইকেল যোগে বাড়ির উদ্দেশে রওনা দিলে লস্কর ইউপির আলমতলা চর মসজিদ নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রো মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দাদা খোরশেদ ও নাতি বাচ্চু আহত হয়। এলাকাবাসী তাদেরকে হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার দাদা খোরশেদকে মৃত্যু ঘোষনা করে। পুলিশ সুরত হাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে। নাতি বাচ্চু সরদার পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ মাইক্রোটি জব্দ করে থানা হেফাজতে রেখেছে। ওসি (তদন্ত) আশরাফুল আলম জানান, থানায় সড়ক দুর্ঘটনার বিষয়ে এখনো কেউ অভিযোগ নিয়ে আসে নাই। অভিযোগ আসলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।