সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সভা ও শেখ হেলাল এমপি’র সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সভা ও শেখ হেলাল এমপি’র সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা ও জননেতা সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনসহ তার পরিবারের যে, সকল সদস্য অসুস্থ্য তাদের সকলের আশু সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাবের মাসিক সমন্বয় সভা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এরপর একই স্থানে জননেতা সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার সহধর্মিনী রূপা চৌধূরীসহ অসুস্থ্যদের আশু সুস্থ্যতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রিজিয়া নাসেরসহ শেখ পরিবারের সকলের সুস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করা হয়। এছাড়া দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামান করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মানজুরুল হক।
প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি শরীফ মাসুদুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় শুক্রবার সকাল ১০ টা-দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই পর্বে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্যদেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অধ্যাপক অরুন কুমার দাশ, প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, নির্বাহী সদস্য মিয়া পারভেজ আলম, মোর্শেদা আকতার রতœা, সদস্য শেখ সোহেল রানা, মোঃ মনিরুজ্জামান মোল্লা, মোঃ জিন্নাত আলী শিকদার, এস,এম, মিজানুর রহমান, মোঃ ইমলাক শেখ, মোঃ মোস্তফা মীর ও কাফি হাসান বাশার প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।