সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় পরিত্যক্ত অবস্থায় ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার | চ্যানেল খুলনা

পাইকগাছায় পরিত্যক্ত অবস্থায় ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছার দেলুটিতে পানি উন্নয়ন বোর্ডের ভাঙ্গন প্রতিরক্ষা বাঁধ সংস্কার কালে পরিত্যক্ত অবস্থায় ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। শনিবার সকাল পৌনে দশটায় স্থানীয় দিনমুজুররা গেওয়াবুনিয়ার প্রতিরক্ষা বাঁধ সংস্কারকালে মাটি কাটার সময় পলিথিন মোড়ানো অবস্থায় ৩টি অস্ত্র সনাক্ত করে। গেওয়াবুনিয়ার মৃত নিরোধ সরকারের ছেলে রবি সরকার (৬২), মৃত তারক সরকারের ছেলে নিমাই সরকার (৬০) ও নিমাই সরদারের ছেলে প্রীতিষ সরকার (২৬) স্থানীয় চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যান রিপন কুমার মন্ডল স্থানীয় দেলুটি বিগরদানা পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ শহিদুল ইসলামকে অবহিত করলে তিনি কয়েকজন পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে একটি রিভালবার ও দুটি দেশী তৈরী পাইপগান পলিথিনে মুড়ানো অবস্থায় উদ্ধার করে। এস,আই সঞ্জিত অস্ত্র গুলো সন্ধ্যায় থানায় জমা দিয়েছেন। ওসি এজাজ শফী জানান, এ বিষয়ে থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে তা উদঘাটনের চেষ্টা চলছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।