সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট)প্রতিনিধি:: মোল্লাহাটে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক ভার্চুয়াল পশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে উক্ত ভার্চুয়াল পশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন-জন্ম ও মৃত্যু রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) মানিক লাল বণিক । প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন ও বক্তব্য দেন মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। এছাড়া প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আঃ আউয়াল, অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মিয়া, এসকে হায়দার মামুন, সিকদার উজির আলী, মুন্সি তানজিল হোসেন, মোঃ বাবলু মোল্লা ও শেখ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিনুর ইসলাম শাহিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তাগন ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।