সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে ভোগদখলীয় জমি দখল চেষ্টার অভিযোগ | চ্যানেল খুলনা

রামপালে ভোগদখলীয় জমি দখল চেষ্টার অভিযোগ

এ এইচ নান্টু, রামপাল প্রতিনিধি:: রামপালের মাদারদিয়া গ্রামে ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সুরাইয়া শারমীন রামপাল থানা ও বাগেরহাট জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের মাদারদিয়া গ্রামের সুরাইয়া শারমীনগংদের ভোগদখলীয় জমি একই এলাকার কাদের শেখ, ইয়াসমিন বেগম, নিলু বেগম, খায়রুল তরফদার, সোবাহান শেখ, আলতাফ শেখ, সজীব শেখ,আলী আজম হাওলাদার ও খোকন গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় দখল নেওয়ার চেষ্টা করেন।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পক্ষে কথা বলেন, অ্যাডভোকেট আয়শা সিদ্দিকা। তিনি বলেন, বিরোধীয় জমি শরীকগন পাবেন। আনীত অভিযোগ সঠিক নয়। অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসি (তদন্ত)  মোঃ নজরুল ইসলামের কাছে জানতে চাইলে অভিযোগের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করবো।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।