সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরার মহম্মদপুরে নদীতে ডুবে গেল ৪ বছরের শিশু | চ্যানেল খুলনা

মাগুরার মহম্মদপুরে নদীতে ডুবে গেল ৪ বছরের শিশু

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার গোপালনগর গ্রামে নদীতে গোসল করতে গিয়ে ওমর  নামের চার বছর এক শিশু পানিতে তলিয়ে গিয়েছে। শিশু ওমর গোপালনগর গ্রামের গোলাম মাওলার ছেলে। ১৪ “অক্টোবর” বুধবার  দুপুর  দুইটার দিকে এ ঘটনা ঘটে।

শিশুটির মা ঝর্ণা খাতুন জানান, বাড়ির লোকের অজান্তে ৩/৪ জন শিশুর সাথে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে নামে ওমর। সে সাঁতার না জানায় স্রোতের তোড়ে ভেসে যায়। তার সাথে থাকা অন্য শিশুরা ভেসে যাওয়ার বিষয়টি পরিবারের লোকদের জানায়। পরে মহম্মদপুর উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা অনেক চেষ্টা চালিয়ে শিশুর কোন সন্ধান পায়নি। স্থানীয়রা জানান, নদীতে প্রচন্ড স্রোত শিশুটি স্রোতে ভেসে  নড়াইলে- ফরিদপুরের দিকে চলে যেতে পারে।

মহম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল ইসলাম বলেন, ডুবুরি সুবিধা না থাকার পর ও আমরা চেষ্টা করেছি, কিন্তু শিশুটির কোন সন্ধান পাইনি। খুলনা থেকে ডুবুরী দল আসার পরে আবার উদ্ধার অভিযান শুরু হবে বলে তিনি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।