সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে অবৈধ কারেন্ট ও বাধা জাল জব্দ | চ্যানেল খুলনা

কাউখালীতে অবৈধ কারেন্ট ও বাধা জাল জব্দ

কাউখালী প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় সন্ধ্যা ও কচা নদীতে অভিযান  চালিয়ে ২২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট ও বাধা জাল জব্দ করা হয়েছে।
উপজেলা  মৎস্য অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টা থেকে বুধবার দুপুর পর্যন্ত সন্ধ্যা ও কচা নদীর বিভিন্ন এলাকা থেকে ভ্রাম্যমান আদালত ও মৎস্য অফিস অভিযান চালিয়ে নিষিদ্ধ ২২ হাজার মিটার কারেন্ট ও বাধা জাল ও দুই কেজি ইলিশ মাছ জব্দ করে।  তবে এ সময় কোন জেলেকে আটক করতে পারেননি অভিযানকারীরা।
অভিযানের সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতআরা তিথি। পরে অভিযানে জব্দকৃত জাল বুধবার দুপুরের দিকে কাউখালী থানা চত্বর ও লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত ২ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতআরা তিথি, থানা অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফণী ভূষন পাল।
সহকারী কমিশনার (ভূমি) জান্নাতআরা তিথি বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ হলেও এসময় এক শ্রেণির অসাধু জেলে উপজেলার সন্ধ্যা ও কচা নদীতে জাল ফেলে মাছ শিকার করতে পারে। এজন্য দিনে ও রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ অভিযান মাছ ধরার নিষিদ্ধ কালীন পর্যন্ত অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।