সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় বাঘে ধরা পরিবারের মাঝে নৌকা বিতরন | চ্যানেল খুলনা

কয়রায় বাঘে ধরা পরিবারের মাঝে নৌকা বিতরন

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ লাইন্স ক্লাব অব খুলনা সুন্দরবনের উদ্যোগে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমনে শিকার হওয়া আবুল হাসানের পরিবারকে স্বাবলম্বী করার লক্ষে বিনা মুল্যে ১ খানা নৌকা প্রদান করা হয়েছে। আর এ ধরনের মানবিক কর্মকান্ডকে এলাকাবাসি সাধুবাদ জানিয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় কাশিয়াবাদ স্টেশনের পন্টুনে এ নৌকা তার পরিবারের হাতে তুলে দেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির ও লাইন্স ক্লাব অব খুলনা সুন্দরবনের সেক্রেটারী দিলারা নাছরিন দিলা। এ সময় উপস্থিত ছিলেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারাম, সাংবাদিক রিয়াছাদ আলী, ইউপি সদস্য অহিদ মোড়ল, আব্দুল্লাহ আল দানিল, স্থানীয় সমাজ সেবক ইয়াছিন আলী প্রমুখ। নৌকা হাতে পাওয়ার পর এক পতিক্রিয়ায় হাসানের বয়বৃদ্ধ মা ও তার স্ত্রী বলেন, বাঘের আক্রমনে অসুস্থ হাসানের উন্নত চিকিৎসা করা প্রয়োজন। চিকিৎসা করার সর্মথন তার পরিবারের নেই। এক খানা নৌকা পেয়ে সুন্দরবনে মাছ ধরে কোন মতে জীবন জীবিকা নির্বাহ করতে পারবো। উপস্থিত অতিথি বৃন্দ সহ স্থানীয় এলাকাবাসি এ ধরনের সহযোগিতা আরও বৃদ্ধি করার জন্য সংগঠনের নিকট জোর দাবি জানিয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।