সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে মাদক সন্ত্রাসী হামলায় প্রবাসীর স্ত্রী আহত, আটক ১ | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে মাদক সন্ত্রাসী হামলায় প্রবাসীর স্ত্রী আহত, আটক ১

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের গাবতলা গ্রামে মাদক সন্ত্রাসী হামলায় বৃহস্পতিবার প্রবাসীর স্ত্রী সুবর্না জামান নুপুর (৩৫) গুরুতর আহত হয়েছে। পুলিশ এ হামলার প্রধান আসামী কালাম ফকির ওরফে কালু (৪০)কে আটক করেছে।
অভিযোগে জানা গেছে, অত্র গ্রামের সুবর্না জামান নুপুরের কুয়েত প্রবাসী স্বামী অহিদুজ্জামান বিশ্বাস তার আপন বোনের ছেলের কবলা দলিলমূলে ৫০ শতক জমি দীর্ঘ ১৬ বছর বন্ধক রেখে চাষাবাদ করে আসছে। এ জমির প্রতি একই গ্রামের মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী কালাম ফকির ওরফে কালু জবর দখল করার জন্য বিভিন্ন সময় অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর জের ধরে ঘটনার দিন বেলা সাড়ে ১২ টার দিকে বাকবিতন্ডার এক পর্যায়ে কালাম ফকির ও তার স্ত্রী মারপিট করে গুরুতর করে। গুরুতর আহত সুবর্না জামান নুপুরকে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় শুক্রবার মোড়েলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ কালাম ফকির ওরফে কালুকে গাঁজা সহ আটক করেছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।