সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নারীর প্রতি সহিংসতা-হত্যা ধর্ষণের দ্রুত বিচারের ৯দফা দাবিতে যশোরের গদখালীতে মানববন্ধন করেছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন | চ্যানেল খুলনা

নারীর প্রতি সহিংসতা-হত্যা ধর্ষণের দ্রুত বিচারের ৯দফা দাবিতে যশোরের গদখালীতে মানববন্ধন করেছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন

বেনাপোল প্রতিনিধিঃ ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার সকাল ১১টার সময় যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারে ধর্ষণ বিরোধী মানববন্ধন করেছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে এবং তরুণ সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলমগীর হোসেন সার্বিক ব্যবস্থাপনায় এ মানববন্ধন করা হয়। তরুণ সমাজসেবক জনাব উজ্জল হোসেন ।
“হারবে ধর্ষক, জিতবে দেশ, ধর্ষণ মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে ৯ দফা দাবি তুলে ধরেন বক্তারা। মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, গদখালী ছাত্র সমাজের স¤্রাট আকবর ও ইশরাম। গদখালী যুবলীগের যুগ্ম আহবায়ক এবং মিতালী সংঘের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, স্বপ্নচুড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ও ইউপি সদস্য সাইফুল ইসলাম, সেবা সংগঠন ঝিকরগাছার প্রতিষ্ঠাতা আশরাফুজ্জামান বাবু, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক উজ্জল হোসেন, সেবক সংগঠনের সভাপতি সাংবাদিক মতিয়ার রহমান, বাংলাদেশ ফুল সমিতির সভাপতি আব্দুর রহীম যশোর উদিচি শিল্পগোষ্ঠীর সদস্য শাহীন আহমেদ এবং সাবেক ইউপি সদস্য ফয়েজ আহমেদ ও মানবাধিকার হেল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান সহ আরও অনেকে।
এসময় বক্তরা নোয়াখালী বেগমগঞ্জ, সিলেট-খাগড়াছড়িসহ সারাদেশে ধর্ষণের সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় এনে ধর্ষকদের ফাঁসির দাবী ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

যশোর আরও সংবাদ

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশব‍্যাক’র চেষ্টা বিজিবির কঠোর অবস্থানে ব‍্যার্থ

ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতায় বিজিবি

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নিহত, সড়ক অবরোধ

শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।