সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে জেলি পুশ করা সাড়েতিন মণ চিংড়ি মাছ ধ্বংশ করেছে মোবাইল কোর্ট | চ্যানেল খুলনা

মোল্লাহাটে জেলি পুশ করা সাড়েতিন মণ চিংড়ি মাছ ধ্বংশ করেছে মোবাইল কোর্ট

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ মোল্লাহাটে সাদা সোনা খ্যাত চিংড়ি মাছের ওজন বৃদ্ধিতে মানব দেহের জন্য ক্ষতি কারক অপদ্রব্য/জেলি পুশ করা প্রায় সাড়ে তিন মণ/একশ চল্লিশ কেজি চিংড়ি মাছ ধ্বংশ করেছে মোবাইল কোর্ট। বুধবার বিকেলে উপজেলার গাওলা এলাকায় এক অভিযান পরিচালনার মাধ্যমে ওই মাছ ধ্বংশ করাসহ সংশ্লিষ্ট এক ব্যক্তির দশ হাজার টাকা অর্থ দন্ড/জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল বলেন, নাশুখালী চিংড়ি আড়ত ও এর আশ-পাশ এলাকায় চিংড়ি মাছে এক ধরনের জেলি (অপদ্রব্য) পুশ করা হচ্ছিল। অসাধু ব্যবসায়ীরা চিংড়ির ওজন বৃদ্ধি করার জন্য এ ধরনের জেলি পুশ করে। যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় গেলে অসাধূ ব্যাবসায়ীরা পুশিং বন্ধ রেখে পালিয়ে যায়। পরে ওই সকল চিংড়ি মাছসহ সংশ্লিষ্ট এক জনকে হাতে ধরা হয়। মানব দেহের জন্য ক্ষতিকারক ওই সকল মাছ ধ্বংশ করাসহ সংশ্লিষ্ট ব্যক্তির নগদ দশ হাজার টাকা জরিমানা করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।