সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারি মোস্তাককে দণ্ড প্রদান | চ্যানেল খুলনা

রামপালে ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারি মোস্তাককে দণ্ড প্রদান

রামপাল প্রতিনিধি:: রামপালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোস্তাক আহমেদ (৪৫) নামের এক মাদক কারবারি কে ৬ মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার এ দণ্ড প্রদান করেন। জানাগেছে, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং বাগেরহাটের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সমন্বয়ে ও যৌথ পরিচালনায় সোমবার  সকাল পৌনে ৮ টায় মাদক উদ্ধারে এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার শ্রীকলস গ্রামে রজব আলীর পুত্র মাদক ব্যাবসায়ী মোস্তাক আহমেদ (৪৫) কে আটক করা হয়। তার ঘর তল্লাশি চালিয়ে কোভিন নামের এক বোতল মাদক ও কিছু গাজা পাওয়া যায়। দণ্ডপ্রাপ্ত ওই ব্যাক্তি কে রামপাল থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) শোভন সরকার নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।