সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে নিরাপদ পানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে নিরাপদ পানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জ ‘সবার জন্য নিরাপদ পানি বিষয়ক’ এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার(ভ‚মি) রঞ্জন চন্দ্র দে, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব্য্যাক জেলা সমন্বয়কারী আল মাছুর রহমান। ব্র্যাক
ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির পরিচিতি ও অর্জন এবং নিরাপদ পানি বিষয়ক বর্তমান কর্মকান্ড স্লাইডে উপস্থাপন করেন ব্র্যাক ওয়াশ ঢাকা প্রধান কার্যালয়ের সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট তাজামুল হোসেন তাজ। উপস্থিত ছিলেন, ব্র্যাক ওয়াশ বিভাগীয় ব্যবস্থাপক মো. রাজা মিয়া, ব্র্যাক জেলা ম্যানেজার মো. আসাদুজ্জামান, ব্র্যাক ওয়াশ মোড়েলগঞ্জ ম্যানেজার আব্দুর রাজ্জাক।
বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি,পাবলিক হেলথ অফিসার মনিরুল ইসলাম, চেয়ারম্যান শফিকুর রহমান লাল, এইচএম মাহামুদ আলী, আব্দুর রহিম বাচ্চু, কাউন্সিলর তপন পোদ্দার প্রমুখ। সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল এর মায়ের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।