সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় আদিবাসি মুন্ডা ও মাহাতো জনগোষ্ঠির মাঝে ত্রাণসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

কয়রায় আদিবাসি মুন্ডা ও মাহাতো জনগোষ্ঠির মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

কয়রা(খুলনা) প্রতিনিধিঃ কয়রায় জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে ইউএনডিপি-এইচআরপি’র সগযোগিতায় স্বদেশ ও সামস’র ব্যবস্থাপনায় আদিবাসি মুন্ডা ও মাহাতো সহ নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত অনুযায়ী কোভিড-১৯ ও আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এ সকল ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। গতকাল ২৬
সেপ্টেম্বর সকাল ১১টায় কয়রা উপজেলা পরিষদ চত্ত্বরে এই ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বদেশ-সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সামস’র নির্বাহী পরিচালক কৃষ্ণপদ
মুন্ডা, মানব কল্যাণ ইউনিটের সভাপতি আল আমিন ফরহাদ, কয়রা নৃ-তাত্ত্বিক আদিবাসি সমবায় সমিতির সভাপতি বলাই কৃষ্ণ মুন্ডা, সিএসআরএল কয়রার কর্মকর্তা নিরাপদ মুন্ডা, জলবায়ু পরিষদের স্বেচ্ছাসেবক টিমলীডার রাসেল রানা, মিলন মুন্ডা, মনিরুজ্জামান, গোবিন্দ মুন্ডা, ইকবাল হাসান প্রমুখ। এ সময় কয়রা উপজেলার ক্ষতিগ্রস্ত ১২৭টি মুন্ডা ও মাহাতো পরিবারের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া ৫০০ গ্রাম সুজি ও ৬টি সাবান। পর্যায়ক্রমে উপজেলার ৩৮০ মুন্ডা ও মাহাতো পরিবারের মাঝে আরও এ সকল ত্রান বিতরন করা হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।