সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনারোধে ও শরীরকে ফিট রাখতে কয়রায় সাইক্লিং সুচনা করেন ইউএনও অনিমেষ বিশ্বাস | চ্যানেল খুলনা

করোনারোধে ও শরীরকে ফিট রাখতে কয়রায় সাইক্লিং সুচনা করেন ইউএনও অনিমেষ বিশ্বাস

শাহজাহান সিরাজ, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাসে প্রায় সবাই ঘরে বন্দী। সময় কাটছে আলস্যে ফলে কর্মহীন শরীরে জমছে বাড়তি মেদ। তার ওপর করোনা প্রতিরোধে এই সময়ে দরকার রোগ প্রতিরোধ সক্ষমতার সক্রিয়তা। করোনা রোধে শারীরীক সুস্থতা ও সক্ষমতা বাড়ানো ছাড়া কোন বিকল্প নেই। নিজেকে ফিট রাখতে হাটুন, বা ব্যায়াম করুন। সেই অনুযায়ী কয়রা উপজেলার নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত প্রতিদিন ২০ কিলোমিটার সাইক্লিং করলেন এবং জনগনকে সচেতন করলেন। করোন ভাইরাস রোধে ও শারীরীক ফিটনেস ঠিক রাখার জন্য তারা এ কাজ করছেন। বুধবার সকাল ৬ টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনিক ভবন থেকে ১০ কিলোমিটার দুরে হোগলা নদীর ঘাট পর্যন্ত যান তারা। দীর্ঘ ১ ঘন্টা সাইক্লিং শেষে উপজেলা নির্বাহী অফিসার জানান, করোনা ভাইরাসের এ সময়ে সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি শারীরীকভাবে ফিট থাকা অতি জরুরী। শরীর ভাল রাখতে সঠিক খাওয়া দাওয়া যেমন জরুরি। আবার ঠিক ততটাই জরুরি নিয়মিত ব্যায়াম করা। সুস্থ ও সবল থাকার জন্য গোসল, খাওয়া, ঘুমের মতোই ব্যায়ামকে প্রাত্যহিক জীবনের অংশ করতে হবে। এ জন্য আপনিও বেছে নিতে পারেন সাইক্লিং। তিনি আরও বলেন, হার্ট ভালে রাখতে সাইক্লিং করা খুব ভালো উপায় এমনকি হাই ব্লাডপ্রেশার, ডায়বেটিস, হার্টের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে সাইক্লিং। সাইক্লিং ওজন কমিয়ে হেলদি ওয়েট মেইনটেন করতে সাহায্য করে। সাইক্লিং শক্তি বাড়ায় এবং মনকে ফুরফুরে রাখে। এই ব্যায়াম করতে তিনি একটি সাইক্লিং গ্রুপ করবেন বলে জানান।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।