সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় ১৮২ বোতল ফেন্সিডিল আটক | চ্যানেল খুলনা

মাগুরায় ১৮২ বোতল ফেন্সিডিল আটক

মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটে মাগুরার রাঘবদাড় পুলিশ ফাঁড়ির এএসআই শামীম ও এএসআই ইসমাইল এর নেতৃত্বে অভিযান চালিয়ে হাট মালঞ্চি গ্রামের মনিরুলের বাড়ি থেকে ১৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানটি তদারকি করেন রাঘবদাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিলন, তিনি জানান “আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি পরিচালনা করি এবং ১৮২ বোতল ফেনসিডিল মনিরুলের বাড়ির টিউবয়েলের নিচে পুঁতে রাখা ছিল, সেগুলো উদ্ধার করি।” তিনি আরো জানান অভিযুক্ত আসামি মনিরুল ও তার স্ত্রী ফাতেমা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানের আগে বিষয়টি আঁচ করতে পেরে আসামিরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। তবে এস আই মিলন বলেন আসামি গ্রেফতারের ব্যাপারে আমাদের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।