সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ মোল্লাহাটের দারিয়ালা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। । মঙ্গলবার দুপুর ১২ টায় ডি,কে,কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাংনী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শিকদার মফিজুল ইসলামের সভাপতিত্বে টুর্ণামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ.লীগের
কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য লায়ন শেখ হাবিবুর রহমান । ওই খেলায় টুঙ্গিপাড়া, ফকিরহাট ,মোল্লাহাট ও তেরখাদা একাদশ অংশ গ্রহন করেন । খেলায় মোট ৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে ফকিরহাট একাদশ ও মোল্লাহাট একাদশের মধ্যে খেলা হয়। খেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে কোন দলের খেলোয়াড়রা গোল দিলে না পারায়। ট্রাইব্রেকারের মধ্যেমে ফকিরহাট একাদশ ৩-১ গোলে
মোল্লাহাট একাদশকে পরাজিত করেন। খেলায় বিজয়ী দলকে একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি এবং রানাসআপ দলকেও একটি ২৪ ইঞ্চি
এলইডি টিভি পুরস্কার হিসেবে প্রদান করেন । খেলা পরিচালনা করেন খাঁন তুষার আহমেদ। খেলায় অন্যান্য অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ ভুলু মিয়া, আ.লীগ নেতা হেদায়েত শেখ, শিকদার তরিকুল ইসলাম, ডাঃ
শরিফুজ্জামান শরিফ, ডি,কে,কে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শিকদার উজির আলী, ইউপি সদস্য মোল্লা সহিবুজ্জামান সবুজ,
শিকদার ওহিদুজ্জামান, শেখ হুমায়ুন, এছাড়া উপস্থিত ছিলেন আহম¥দ শরিফ, মিঠু শিকদার ,পান্ন শেখ ,টিপু মোল্লা প্রমূখ।
খেলার আয়োজকরা বলেন করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন খেলাধূলা বন্ধ থাকায়, যুব সমাজ যাতে মাদক এবং ইভটিজিং এর
দিকে ধাবিত না হতে পারে এজন্য এই খেলার আয়োজন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।