সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাজধানীর নবোদয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ | চ্যানেল খুলনা

রাজধানীর নবোদয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

রাজধানীর নবোদয় হাউজিং সোসাইটির একটি বাসায় ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর বাবা থানায় মামলা করেছেন।
ওই কিশোরীকে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে পুলিশ।
আদাবর থানার উপ পরিদশর্ক (এসআই) মো. মতলেবুল আলম জানান, ওই কিশোরী সুনিবিড় হাউজিং এলাকায় থাকে। স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করে। শনিবার রাতে চাঁদ উদ্যান এলাকায় নানী বাড়ি থেকে একাই বাসায় ফিরছিল সে। রাত ১১টার দিকে ওই কিশোরীর পরিচিত সজিব (২২) নামে এক যুবক তখন তাকে রাস্তা থেকে ডেকে নবোদয় হাউজিংয়ের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী কিশোরীর।
এসআই আরও জানান, ওই কিশোরী আশেপাশের লোকজনকে বিষয়টি জানানয়। সেখানে লোকজন জড়ো হলে সজীব কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে রোববার ভোরে কিশোরীকে উদ্ধার করে থানায় নেওয়া।
এরপর তার পরিবার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ২১।
এসআই জানায়, সজিব পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

অতিরিক্ত পুলিশ সুপার আরিফ নিজ গাড়িতে মাদক সরবরাহ করতেন, দাবি স্ত্রীর

গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত

দুবাই থেকে ঢাকায় আসা বিমানের ফ্লাইটে মিললো ১৯ কেজি স্বর্ণের বার

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।