সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে কাতার চ্যারিটি বাংলাদেশের উদ্দোগে বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা | চ্যানেল খুলনা

ফকিরহাটে কাতার চ্যারিটি বাংলাদেশের উদ্দোগে বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে কাতার চ্যারিটি বাংলাদেশ’র উদ্দোগে বিনামূল্যে সুপেয় পানির গভীর সোলার নলকূপের মাধ্যমে এক হাজার মানুষকে সুপেয় পানি পানের ব্যবস্থা করা হয়েছে। জেলার ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের জয়পুর জামে মসজিদের পাশে এ প্ল্যান্ট স্থাপন করা হয়। গভীর সোলার নলকূপ স্থাপনের কারণে এ এলাকার অন্তত একহাজার সাধারণ মানুষ সুপেয় পানি পান করতে পারবে। নলধা-মৌভোগ ইউনিয়নে ২ কিলোমিটার ব্যাপ্তি ২৫ টি পয়েন্টের মাধ্যমে দুই শতাধীক পরিবারের সহশ্রাধীক মানুষ সুপেয় পানি পান করতে পারবে। কাতার চ্যারটি বাংলাদেশ এর কিউসি ওয়াটার ট্রিটমেন্ট কোম্পানীর মাধ্যমে এ প্ল্যান্ট তৈরি করা হয়।
এ অঞ্চলের পানি লবনাক্ততা থাকার ফলে স্থানীয় জনগন সুপেয় পানি পান করতে পারতো না। কাতার চ্যারিটি বাংলাদেশ এর এই উদ্দোগে তাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়। জয়পুর জামে মসজিদের ইমাম মুফতি মুরাদ হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ এই এলাকার সাধারণ মানুষ লবনাক্ত পানি পান করে আসছিল। আর এই লবনাক্ত পানির জন্য নানান প্রকার অসুবিধা হত। পরে আমি কাতার চ্যারিটি বাংলাদেশ এর সাথে যোগাযোগ করে এই সোলার গভীর নলকুপ আনার ব্যাবস্থা করি। তাদের কারণে আজ এ অঞ্চলের সহশ্রাধীক মানুষ সুপেয় পানি পান করতে পারছে।
কিউসি ওয়াটার ট্রিটমেন্ট কোম্পানির অপারেশন ম্যানেজার সফিউল আযম লিটন বলেন, কাতার চ্যারিটি বাংলাদেশের পক্ষ থেকে আমরা এ অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা করেছি। কাতার চ্যারিটি বাংলাদেশের আরো কার্যক্রম রয়েছে।যা এযাবৎ কাল মানুষের সেবায় কাজ করে আসছে।আশা করি কাতার চ্যারিটি বাংলাদেশ এর আরো সহযোগিতায় এ এলাকার মানুষ আরো উপকৃত হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।