সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে শিক্ষক পরিবারে স্প্রে দিয়ে স্বর্নলকার নিয়েছে দুর্বৃত্তরা | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে শিক্ষক পরিবারে স্প্রে দিয়ে স্বর্নলকার নিয়েছে দুর্বৃত্তরা

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ থেকেঃ বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম মঞ্জুরুল করিম(৫০) চেতনানাশক স্প্রে’র শিকার হয়ে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্প্রে করে নগদ টাকা ও স্বর্ণলংকার হাতিয়ে নেয় দুর্বৃৃত্তরা।
সোমবার পর্যন্ত ২৪ ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হলেও এখনো তার অবস্থার তেমন কোন উন্নতি হয়নি বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান। শনিবার রাত ১১টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডে শুভরাজকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

শিক্ষকের স্ত্রী নাছিমা শাহিন জানান, ঘটনার দিন শনিবার রাত ৯টার দিকে পাশর্^বর্তী তাদের পুরাতন বাড়ি থেকে ফিরে স্বামী শিক্ষক মঞ্জুরুল করিম ছেলে মেয় পরিবার পরিজন নিয়ে খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে। তারা ধারা করছেন পূর্ব থেকে ঘরের মধ্যে লুকিয়ে থেকে দুর্বৃত্তরা স্পে দিয়ে তাদের স্বামী স্ত্রীকে অজ্ঞান করে ওয়ার্ড ড্রোপে থাকা নিজের পরিহিত কানের দুলসহ ৩ ভরি ওজনের বিভিন্ন স্বর্নের মালামাল ও নগদ ৮ হাজার টাকা নিয়ে যায়।

রবিবার সকালে অজ্ঞান অবস্থায় তার বড় ভাই শাহাজাহান ফকির ও স্থানীয় লোকজন ওই শিক্ষক ও তার স্ত্রী নাসিমা শাহিন (৪৬) কে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় মঞ্জুরুল করিমকে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে শিক্ষক অসুস্থ্য থাকার কারনে তাদের পরিবার থেকে কোন অভিযোগ দায়ের করেননি তারা। #

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।