সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় কলেজ ছাত্রী আঁখি হত্যার প্রতিবাদে মোল্লাহাটে মানববন্ধন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মাগুরায় কলেজ ছাত্রী আঁখি হত্যার প্রতিবাদে মোল্লাহাটে মানববন্ধন অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার কলেজ ছাত্রী আকলিমা খাতুন আঁখিকে পুড়িয়ে হত্যা ঘটনার প্রতিবাদ ও বিচার দাবীতে মোল্লাহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাটের গাড়ফা পল্লীসমাজ নারী উন্নয়ন সমিতি, ইভাউসি ও ইয়্যুথ কমিটি’র আয়োজনে সেমাবার বিকাল ৩টায় স্থানীয় পাকা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনের মাধ্যমে আঁখিকে হত্যার ঘটনায় জড়িত সকলকে দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি’র বাগেরহাট জেলা ব্যাবস্থাপক পলাশ হালদার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি সংগঠক মোঃ ইদ্রিস আলী, মহারাজ সরকার, পল্লীসমাজ নেত্রী ঝর্না বেগম, লক্ষীরানী সরকার, মালতি সরকার, গীতা রানী, ইভাউসি ও ইয়্যুথ কমিটির সজিব সরকার, মিতু বিশ্বাস, সাজ্জাদ, তানভির, ও প্রিয়াংকা প্রমূখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।