সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে উপকরণ বিতরণ | চ্যানেল খুলনা

চিতলমারীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে উপকরণ বিতরণ

চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট জেলার শাখার উদ্যোগে ঘুর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্থ বিভিন্ন ব্যক্তি, স্কাউটস টিম ও প্রতিষ্ঠানের মধ্যে ঘর মেরামত সহায়ক যন্ত্রপাতি ও নারী নেতৃদের মধ্যে উন্নতমানের হাইজিন পার্সেল প্রদান করা হয়েছে। বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ মোঃ কামরুজ্জামান টুকুর সার্বিক সহযোগিতায় ক্ষতিগ্রস্থদের হাতে এ সকল উপকরণ তুলে দেওয়া হয়।
গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, বাগেরহাট পৌর কমিশনার মোঃ শিপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধরণ সম্পাদক অবনী মোহন বসু, প্রচার সম্পাদক শোয়ের মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।