সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে বিদুৎতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু | চ্যানেল খুলনা

বাগেরহাটে বিদুৎতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

বাগেরহাটের মোড়েলগঞ্জে খালে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষক নিহত হয়েছেন বলে ভাভিযো পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে বহরবুনিয়া গ্রামের কৃষক ইদ্রিস হাওলাদার(৬৫) বিদ্যুৎস্পর্শে ছিটকে নৌকা থেকে খালে পড়ে মারা যান। বৃহস্পতিবার বেলা ৭টার দিকে মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল খালে তল্লাশী করে ইদ্রিসের মৃতদেহ উদ্ধার করে।

ঘটনার সময় নিহত ইদ্রিস’র সাথে থাকা একই গ্রামের মজিদ হাওলাদার বলেন, খালের মধ্যে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে নৌকা থেকে খালে পড়ে যায় ইদ্রিস। পরে ফায়ার সার্ভিসের লোকজন তার মরদেহ উদ্ধার করে। ঘটনার সময় তিনি নৌকা যোগে ধানের চারা নিয়ে শেখপাড়া গ্রাম থেকে নীজ বাড়ি বহরবুনিয়ার উদ্দেশে যাচ্ছিলেন।

এ বিষয়ে নিহতের ছেলে কাওছার হাওলাদার অভিযোগ করে বলেন, বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় খালের মধ্যে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তার বাবা মারা গেছেন।

এ ঘটনা সম্পর্কে পল্লী বিদ্যুৎ মোড়েলগঞ্জ জোনাল ম্যানেজার দিলিপ কুমার বাইন বলেন, বিদ্যুতের তার ঝুলে থাকার বিষয়ে ৩/৪দিন পূর্বে স্থানীয়রা জানিয়েছেন। একটি খাম্বা হেলে পড়েছে। আজ সেখানে দুর্ঘটনার কথা শুনেছি। লোক পাঠানো হয়েছে।

এ বিষয়ে থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।