সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় ফাতিমাতুজ জোহরা মাদরাসার উদ্বোধন করেন সংসদ সদস্য বাবু | চ্যানেল খুলনা

পাইকগাছায় ফাতিমাতুজ জোহরা মাদরাসার উদ্বোধন করেন সংসদ সদস্য বাবু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছা কয়রা মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু বলেছেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের সবকিছু করা উচিত। এ জন্য বাঙালী জাতির এ চেতনা ও আদর্শ বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুরর মতো তার যোগ্য কন্যা শেখ হাসিনা’র সরকার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর মাঠ পর্যায়ে আমরা কর্মী হয়ে এ চেষ্টায় ভূমিকা পালন করতে চাই। এমপি বাবু- প্রধান অতিথি হিসেবে বুধবার দুপুরে পাইকগাছার জিরোপয়েন্টস্থ ফাতিমাতুজ জোহরা (রাঃ) মহিলা মাদরাসার নির্মান কাজের শুভ উদ্বোধন কালে এসব কথা বলেন। তিনি নারী শিক্ষা ও ধর্মীয় শিক্ষা বিস্তারে এ অঞ্চলে নতূন এ মাদরাসাটি যথেষ্ট ভুমিকা রাখবে। আর এর জন্য তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান। মাদরাসা প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ কওসার আলী গাজীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু,যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবু হানিফ,ঊপজেলা যুবলীগের আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় এ সভায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগের শেখ জিয়াদুল ইসলাম কাউন্সিলর মোঃ তৈয়েবুর রহমান,মাদরাসার সহ-সভাপতি গ্রামীন সোলারের শেখ মো: ইব্রাহিম,আঃ খালেক, হাফেজ মাওঃ হান্নান ওমর, হাফেজ গাজী আব্দুল্লাহ, যুবলীগ নেতা আকরামুল ইসলাম,ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিক,রায়হান পারভেজ রনি, সালাউদ্দিন কাদের সহ উপজেলা আওয়ামী লীগের ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও মাদ্রাসার কর্তৃপক্ষরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

খুলনায় মাছের বাজার চড়া, স্বস্তিতে সবজি ক্রেতারা

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।