সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জে বৃদ্ধার বসতবাড়ি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে বৃদ্ধার বসতবাড়ি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে দুই নারীকে মারধর করে বসতবাড়ি দখরে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ৩টায় হোগলাবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মৃত আজিজ খানের স্ত্রী মাজু বিবি(৭০) প্রেস ক্লাবে লিখিত অভিযোগে জানান, মঙ্গলবার বেলা ৮টার দিকে পার্শ্ববর্তী সানকিভাঙ্গা গ্রামের সবুর গাজী ১০/১২জন লোক নিয়ে মাজু বিবি ও তার চাচাতো ভাই সুলতান খানের বসতবাড়ির মধ্য হতে প্রায় .৬ শতক জমি দখল করে তার কাটা দিয়ে ঘেরা বেড়া করে নেয়।
এ সময় হামলাকারিরা মাজু বিবি(৭০), রুবি বেগম(৩০)কে মারপিট ও লাঞ্চিত করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

বৃদ্ধা মাজু বিবি বলেন, পৈত্তিক সম্পত্তি প্রভাব খাটিয়ে দখল করে নিয়েছে প্রভাবশালীরা। তাদের বিরুদ্ধে কথা বলার কেউ নেই। তিনি ন্যায় বিচার চেয়ে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে সবুর গাজী বলেন, ‘আমার কবলকৃত জমিতে আমি গড়া বেড়া দিয়েছি। অবৈধভাবে জমি দখলের অভিযোগ সঠিক নয়।
এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।