সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে জমি রক্ষায় আদালতের ১৪৪ ধারা জারি | চ্যানেল খুলনা

রামপালে জমি রক্ষায় আদালতের ১৪৪ ধারা জারি

রামপাল প্রতিনিধি:: রামপালে নিজের জমি রক্ষায় বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়ে আবেদন করেছেন ভুক্তভোগী জাকারিয়া শেখ। বাগেরহাটের বিজ্ঞ আদালতের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নালিশী জমিতে ১৪৪ ধারা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রামপাল থানার ওসিকে নির্দেশ দেন। মিস মামলা নং ৩৪৪/২০২০। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ছোট নবাবপুর গ্রামের মৃত জুলফিকার আলী শেখের পুত্র জাকারিয়া শেখে জেএল ৭৪ নং ছোট নবাবপুর মৌজার এসএ ৫০ নং খতিয়ানের ৮, ৯, ১০, ২৪, ৩২, ও ১৪১ নং দাগের ৫.১৯ শতকের মধ্যে ৪.১৫ শতক জমি পৈত্রিক সূত্রে শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আছেন। ওই জমিতে তিনি পাকা ঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। একই গ্রামের মৃত ইয়াছিন দাইের পুত্র হোসেন দাই, হোসেন দাইের পুত্র ইউসুফ দাই, ইউনুস দাই, আমজাদ ফকিরের পুত্র আক্তার ফকির ও মৃত সামুতুল্যার পুত্র হুরাইয়া শেখসহ বেশ কয়েকজন ওই জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছেন। ভুক্তভোগী জাকারিয়া শেখ বর্তমানে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।