সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা জয় করায় উপজেলা নির্বাহী অফিসারকে প্রেসক্লাব মোল্লাহাটের অভিনন্দন | চ্যানেল খুলনা

করোনা জয় করায় উপজেলা নির্বাহী অফিসারকে প্রেসক্লাব মোল্লাহাটের অভিনন্দন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন (কোভিড-১৯) জয় করে সুস্থ হয়ে সাভাবিক কার্যক্রম শুরু করায় তাকে প্রেসক্লাব মোল্লাহাটের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে প্রেসক্লাব মোল্লাহাটের নেতৃবৃন্দ এ অভিনন্দন জানান। একই সাথে উপজেলা নির্বাহী অফিসারের একমাত্র শিশু কন্যা মানহা (৫) (কোভিড-১৯) মুক্ত হওয়ায় তারও সুস্থ্য-সুন্দর ও দীর্ঘ জীবন কামনা করেন প্রেসক্লাব মোল্লাহাট নেতৃবৃন্দ।
যারা অভিনন্দন জানিয়েছেন তারা হলেন-প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইন, সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির আলী, সহ-সভাপতি এ্যাড. এস,এম জামিরুল হক মিন্টু, শরীফ মাসুদুল করিম, এস,এম, জহিরুল ইসলাম জাহিদ ও এস,এম রাজীব সিদ্দিকী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জেহাদ সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, কোষাধ্যক্ষ অধ্যাপক অরুন কুমার দাস, নির্বাহী সদস্য মোর্শেদা আকতার রতœা, ডাঃ হুমায়ূন আজাদ, মোঃ গোলাম রসুল, মোঃ মাকসুদ আলম, মোঃ তকিবুল ইসলাম ও মিয়া পারভেজ আলম, সদস্য মোঃ মনিরুজ্জামান মোল্লা, এস,এম, মিজানুর রহমান, মোঃ জিন্নাত আলী সিকদার, মোঃ মোস্তফা মীর ও মোঃ কাফি হাসান বাশার প্রমূখ।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসারকে অভিনন্দন জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আউয়াল ও ডাঃ জব্বার ফারুকী সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য, মোল্লাহাটে এপর্যন্ত মোট করোনা আক্রান্ত হয় ৭৩ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৭০ জন, অসুস্থ্য বা আইসোলেশনে আছেন ২ জন এবং এক জনের মৃত্যু হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।