সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে ক্ষুদ্র ব্যাবসায়ীদের মাঝে খাদ্যসহায়তা দিলেন মেয়র | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ব্যাবসায়ীদের মাঝে খাদ্যসহায়তা দিলেন মেয়র

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মীনি বঙ্গমাতা ফজিলাতুন্নেছাসহ শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জে পায়ে হেটে ২ হাজার ক্ষুদ্র ব্যাবসায়ীদের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন মোড়েলগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনিরুল হক তালুকদার।

রোববার বেলা ১২ টায় পৌর ভবন থেকে এ কার্যক্রম শুরু করে পৌর শহরের লঞ্চঘাট, কাপুড়িয়া পট্টি, মাছের বাজার, কাচা বাজার, মুদি মনোহরি এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে দ্বারে দ্বারে গিয়ে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করেন।

সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপজেলা তথ্য আপা দিলশান আরা, কাউন্সিলর ওয়ালিউর রহমান ওলি, আজিজুল ইসলাম মিলন, তপন পোদ্দার, মো. মহিদুল ইসলাম, রেদোয়ানুল ইসলাম, কুরছিয়া আক্তার, রোকেয়া বেগম, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় তার সাথে ছিলেন।

ত্রাণ বিতরণকালে মেয়র মনিরুল হক বলেন, ’৭৫ এর ১৫ই আগষ্ট দেশীয় ও আর্ন্তজাতিক অঙ্গনের চক্রান্ত কারিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করে। সেই কালো রাতের যে সকল খুনি বিদেশের মাটিতে পালাতক রয়েছে অবিলম্বে তাদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।