সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে বন্যা ও অতি বৃষ্টিতে ক্ষতি প্রায় ৩৭ কোটি টাকা | চ্যানেল খুলনা

চরম হতাশায় কয়েক হাজার চাষি

চিতলমারীতে বন্যা ও অতি বৃষ্টিতে ক্ষতি প্রায় ৩৭ কোটি টাকা

চিতলমারী প্রতিনিধি :: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবজি ও সাদা সোনা চিংড়ির ভা-ার খ্যাত বাগেরহাটের চিতলমারীতে সম্প্রতি বন্যা ও অতি বৃষ্টিতে চিংড়ি ও কৃষিতে প্রায় ৩৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। ফলে এ উপজেলার বড়বাড়িয়া, কলাতলা, চিতলমারী সদর, চরবানিয়ারী ও সন্তোষপুরসহ ৭ ইউনিয়নের কয়েক হাজার চাষির মধ্যে চরম হতাশা বিরাজ করছে। মৌসুমের শুরুতে এ এলাকার অধিকাংশ চাষি ধার-কর্য করে চাষাবাদ করে থাকেন। মৌসুম শেষে সবাজি ও মাছ বিক্রি করে তাদের কর্য পরিশোধ করেণ। কিন্তু গত কয়েক দিনের বন্যা ও বৃষ্টিতে তাদের ঘেরের মাছ ভেসে গেছে, নষ্ট হয়েছে ঘেরের পাড়ের সবজি গাছ। এ অবস্থঅয় সরকারি সহায়তা ছাড়া এ লোকসান কোন ভাবেই কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে জানিয়েছেন চাষিরা।

স্থানীয় কৃষি ও মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সবজি ও সৎস্য ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। অসংখ্য চিংড়ি ঘের ভেসে যাওয়ার পাশাপাশি জমিতে আবাদকৃত করোলা, শশা ও অন্যান্য সবজি গাছ নষ্ট হয়ে গেছে। এতে উপজেলার ৭টি ইউনিয়নের চাষিদের ক্ষতির পরিমাণ মৎস্য ঘেরে ২৩ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার টাকা ও সবজি এবং অন্যান্য ফসলে ১৩ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার টাকা। বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় চাষিদের ঘুরে দাঁড়াতে হলে সুদমুক্ত ঋণ ও সরকারি সহায়তা জরুরী প্রয়োজন বলে দাবি করেন এলাকার চাষিরা।
উপজেলার শ্যামপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত চাষি পরিতোষ ম-ল, বিভাস ম-লসহ অনেক চাষি জানান, গত কয়েক দিনের অবিরাম বৃষ্টি ও জোয়ারে অধিকাংশ মৎস্য ঘোর তলিয়ে যাওয়ার পাশাপাশি ঘেরের পাড়ে আবাদকৃত সবজিক্ষেত তলিয়ে গেছে। এতে অপুরণীয় ক্ষতি হয়েছে। যেটি কোন ভাবেই পুষিয়ে ওঠা সম্ভব নয়। এনজিও এবং ব্যাংক থেকে টাকা তুলে চাষাবাদে ব্যয় করেছেন তারা। কিন্তু বন্যা তাদের সর্বশান্ত করে রেখে গেছে বলে হতাশা ব্যক্ত করেন।

উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার জানান, বন্যায় চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।