সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেইউজে’র সদস্য রীতা রানী দাসের স্বামীর পরলোক গমন : শোক | চ্যানেল খুলনা

কেইউজে’র সদস্য রীতা রানী দাসের স্বামীর পরলোক গমন : শোক

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্য, দৈনিক কালবেলা পত্রিকার ব্যুরো প্রধান রীতা রানী দাস এর স্বামী বিশ্বজিৎ কুমার মন্ডল (৪৫) পরলোকগমন করেছেন। গতকাল শুক্রবার বিকেলে তিনি ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার দুপুরে রূপসা মহাশ্মশানে তার সৎকার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তার মৃত্যুর সংবাদ শুনে পরিবারের কাছে ছুটে যান খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মহেন্দ্র নাথ সেন, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, এমইউজে’র সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, কেইউজে’র দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, সাংবাদিক ওয়াহেদ উজ্জামান বুলু, দিলীপ বর্মণ, পলাশ দত্ত, শরিফুল ইসলাম বনি, সাংবাদিক মো. সেলিম, কানাই মন্ডল প্রমুখ। এসময় তারা মৃতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এদিকে সাংবাদিক রীতা রানী দাস এর স্বামীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মৃতের আত্মার শান্তি কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।