সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সকলকে করোনার বিধি নিষেধ মেনে চলার আহবাণ জানিয়েছেন খুলনা সিটি মেয়র | চ্যানেল খুলনা

সকলকে করোনার বিধি নিষেধ মেনে চলার আহবাণ জানিয়েছেন খুলনা সিটি মেয়র

মোংলা প্রতিনিধি:: মোংলায় দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় প্রাঙ্গণে নব নির্মিত ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবনের উদ্বোধন  করেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে তিনি এ ভবনটির উদ্বোধন করেন। পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র খালেক বলেন, চলমান করোনাকালে সকলকে সচেতন থাকবে হবে, বিধি নিষেধ মেনে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সচেতনাই পারে এই করোনা নামক মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার মূল উপায়। তাই সকলকে তিনি সরকারী নির্দেশনা মেনে চলাফেরার অনুরোধ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নিবার্হী অফিসার কমলেশ মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, থানা ভারপ্রাপ্ত কর্মকতার্ মো: ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আনোয়ার কুদ্দুস, দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায় ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।