সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত | চ্যানেল খুলনা

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ৭ টায় স্থানীয় নোমানী ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও তার অংঙ্গ সংগঠনসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসমূহ। পরে ১ মিনিট নিরবতা পালন করা হয় । সকালে আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, ড. বিরেন শিকদার এমপি, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ প্রমুখ।

সকাল ১০ টায় সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল ও বেলা ১১ টায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ অনলাইনভিত্তিক কবিতা আবৃতি,চিত্রাংকন,রচনা,হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । বাদ জোহর ১৫ আগষ্টে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন হয় । পাশাপাশি দিনব্যাপী শহরের গুরুত্ব স্থানসমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ মাইকে প্রচার ও তাঁর জীবনের উপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রর্দশন করা হয়।

তাছাড়া জেলা আওয়ামীলীগ আলোচনা , মসজিদে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করে । এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন সুপ্রভাত বাংলাদেশ সকালে সরকারি বালক বিদ্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।