সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিনাইদহে করোনা রোগী হাজার ছাড়ালো | চ্যানেল খুলনা

ঝিনাইদহে করোনা রোগী হাজার ছাড়ালো

ঝিনাইদহে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এ ছাড়া সরকারি হিসাবে জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ১৭ জনের।

বুধবার (৫ আগস্ট) নতুন ২৯ জন নিয়ে জেলায় এখন মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার ১৬।
ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ও করোনা সেলের মুখপাত্র প্রসেনজিৎ বিশ্বাস পার্থ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার সকালে কুষ্টিয়ার ল্যাব থেকে ঝিনাইদহের ৯৩ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। এর মধ্যে ২৯ জন করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হয়েছেন। অন্য নমুনাগুলো পরীক্ষার প্রতিবেদন ‘নেগেটিভ’ এসেছে।

করোনায় সংক্রমিত হিসেবে নতুন শনাক্ত লোকজনের মধ্যে রয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার ৪ জন, কালীগঞ্জ উপজেলার ১৫ জন, শৈলকুপা উপজেলার ৩ জন, কোটচাঁদপুর উপজেলার ৪ জন এবং হরিণাকুণ্ডু উপজেলার ৩ জন।

জেলায় করোনায় সংক্রমিত হিসেবে মোট শনাক্ত ১ হাজার ১৬ জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮৭ জন। বর্তমানে ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন ২৪ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা খারিজ, বাদী বিউটি খাতুন কারাগারে

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে ৬ জন জখম, হাসপাতালে চিকিৎসা

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।