সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় পুলিশের বিশেষ অভিযানে ৯ জুয়াড়ী আটক | চ্যানেল খুলনা

কয়রায় পুলিশের বিশেষ অভিযানে ৯ জুয়াড়ী আটক

কয়রা(খুলনা) প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯ জুয়াড়ীকে আটক করেছে। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার দেয়াড়া ও বাসস্ট্যান্ড এলাকা থেকে জুয়া খেলার অপরাধে তাদেরেকে আটক করা হয়। আটককৃতরা হলেন মিজানুর (২৫) রানা (২৭) মনির (২৮) জয়নাল (২৬) ইমরান (২৪) হাফিজুল (৩১) আবু হানিফ (২৫) তুহিন (৩০) ও আশারাফুল (৩২)। অভিযানকালে উপস্থিত ছিলেন কয়রা থানার এসআই আঃ মজিদ,এ এসআই আবু সুফিযান সহ সঙ্গীয় ফোর্স। এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ মেঃ রবিউল হোসেন বলেন,মাদক ও জুয়াড়ীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এটিকে জিরো টলারেন্স ঘোষনা করে কয়রায় নিয়মিত অভিযান অব্যাহত আছে। সম্প্রতি মাদক বিরোধী অভিযানে ৩টি ও সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে ১টি মামলায় আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।