সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ | চ্যানেল খুলনা

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

চ্যানেল খুলনা ডেস্কঃরাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ‘পাটকল বন্ধ নয়-শ্রমিক ছাঁটাই নয়,’ ”রাষ্ট্রায়ত্ত পাটকল ‘পিপিপি’ নয়”, ‘আধুনিক যন্ত্রপাতি দ্বারা উন্নয়ন কর, দুর্নীতি-লুটপাট বন্ধ কর’- এসব স্লোগানের একটি ব্যানার ধরে থাকতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা মুজিববর্ষে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের এমন সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান। শ্রমিকদের কথা বিবেচনা করে অবিলম্বে কারখানা চালু রাখার দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, ছাত্র মৈত্রীর মহানগর সভাপতি জুয়েল খান, শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ফেরদৌস জামান টুটল, যুব মৈত্রীর সভাপতি নগর সভাপতি মনিরুজ্জামান মনি প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।