সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আট জেলায় বন্যা হতে পারে | চ্যানেল খুলনা

আট জেলায় বন্যা হতে পারে

চ্যানেল খুলনা ডেস্কঃ উজানে ভারি বর্ষণে ব্রহ্মপুত্র-যমুনার পানি বাড়তে থাকায় দেশের আট জেলা কয়েক দিনের মধ্যে স্বল্পমেয়াদী বন্যার মুখে পড়তে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, রাজবাড়ী ও মুন্সীগঞ্জে স্বল্পমেয়াদী এ বন্যা দেখা দিতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ৬ জুলাই পর্যন্ত পূর্বাভাসে জানিয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনার পানি আগামী ১০ দিন বাড়তে পারে।

শনিবার নাগাদ ব্রহ্মপুত্র নদের পানি কুড়িগ্রামের উলিপুর ও চিলমারীতে; রবি ও সোমবার যমুনার পানি গাইবান্ধার ফুলছড়ি, জামালপুরের বাহাদুরাবাদে, সিরাজগঞ্জের কাজিপুরে, বগুড়ার সারিয়াকান্দিতে এবং টাঙ্গাইলের এলাসিনে বিপদসীমার উপরে প্রবাহিত হতে পারে।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানান, এর ফলে এ জেলাগুলোতে নদী সংলগ্ন এলাকার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে গ্রেপ্তার ৩

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

বরিশালে ইয়াবাসহ বিএনপি নেতা আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।