সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নারায়ণগঞ্জে কিট সংকটে করোনা পরীক্ষা বন্ধ | চ্যানেল খুলনা

নারায়ণগঞ্জে কিট সংকটে করোনা পরীক্ষা বন্ধ

নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তে কিট সংকট দেখা দিয়েছে। এতে বুধবার (১৭ জুন) ল্যাবটিতে করোনার কোনো নমুনা পরীক্ষা করা হয়নি বলে জানা গেছে। নমুনা পরীক্ষা করতে গিয়ে হাসপাতাল থেকে অনেকে ফিরে এসে ক্ষোভ প্রকাশ করেছেন।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় কিট সংকটের সত্যতা নিশ্চিত করেছেন।

গত ৬ মে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য নির্ধারিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন করা হয়। শুরুর দিকে ল্যাবটিতে শ খানেক পরীক্ষা হলেও পরবর্তীতে তা বেড়ে পৌনে ৩শটিতে পৌঁছায়। প্রতিনিয়ত নমুনা সংগ্রহ বাড়তে থাকে।

এ বিষয়ে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় বলেন, আমরা সব সময় স্বাস্থ্য বিভাগকে আমাদের কিট মজুত এবং পরীক্ষা সম্পর্কে অবগত রেখেছি। কিট শেষ হওয়ার আগে কিটের জন্য আবেদন করেছি। তারাও পৌঁছে দিতো। তবে এবার কিট সরবরাহে বিলম্ব হচ্ছে। যার ফলে আজ পরীক্ষা করা সম্ভব হয়নি।

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুন) তারা কিট প্রেরণ করবে। আশা করছি বৃহস্পতিবার নমুনা সংগ্রহ ও পরীক্ষা দুটোই স্বাভাবিক হবে।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা কম

রাজধানীতে থাকবে গরমের দাপট, নেই বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টিহীন ঢাকায় আজও দাপট থাকবে গরমের, সকালেই তাপমাত্রা ২৮ ডিগ্রি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।