সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডা. জাফরুল্লাহ সুস্থ হয়ে উঠছেন | চ্যানেল খুলনা

ডা. জাফরুল্লাহ সুস্থ হয়ে উঠছেন

চ্যানেল খুলনা ডেস্কঃকরোনা আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার ফুসফুসের নিউমোনিয়ার সংক্রমণ ক্রমেই উন্নতি হচ্ছে। পরিমাণে অল্প হলেও নিয়মিত খাবার খাচ্ছেন তিনি। তবে শ্বাসকষ্ট থাকায় অল্পমাত্রায় তাকে অক্সিজেন দিতে হচ্ছে।

শুক্রবার (১২ জুন) ডা. জাফরুল্লাহর চিকিৎসার দায়িত্বে থাকা গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। গত কয়েকদিনে তার স্বাস্থ্যের কোনও অবনতি হয়নি, বরং উন্নতি হয়েছে। তার ফুসফুসের নিউমোনিয়া সংক্রমণও কমে আসছে। তবে আজ এখনও আমি তাকে দেখতে যাইনি।’

বেলা সাড়ে ১২টায় গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বলেন,  ‘ডা. জাফরুল্লাহ স্যার সকালে স্বাভাবিকভাবেই নাস্তা করেছেন। এরপর রুমেই কিছুক্ষণ হাঁটা চলা করেছেন। তার অবস্থা উন্নতির দিকে।’

তিনি আরও বলেন, তার জ্বর নেই। তবে হালকা কাশি ও শ্বাসকষ্ট হচ্ছে। গত ৬ জুনের পর থেকে তার অবস্থার কোনও অবনতি হয়নি।

জানা গেছে, ৪ জুন ডা. জাফরুল্লাহ চৌধুরীর কিডনি ডায়ালাইসিস শুরু হলে তার অবস্থার অবনতি হওয়ায় তা সম্পন্ন করা যায়নি। তার ফুসফুসের নিউমোনিয়াও হয়। ৫ জুন তাকে তৃতীয়বারের মতো প্লাজমা থেরাপি দেওয়া হয়।  ৫ মে ডা. জাফরুল্লাহর করোনা শনাক্ত হন। তার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীও করোনা পজিটিভ। তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার, আসছে ৫ রোবটিক সার্জারি মেশিন

৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদেরও এইচপিভি টিকার সুপারিশ ডব্লিউএইচওর

অক্টোবরে ১১ দিনে ডেঙ্গুতে ৬২ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

আরও ৩৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্য

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭৮

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।