সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরার শ্রীপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু | চ্যানেল খুলনা

মাগুরার শ্রীপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার খামারপাড়া গোরস্থান এলাকায় পল্লী চিকিৎসক মোহন মোল্লার আম গাছে আম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ইসমাইল মোল্যা (২৫) নামে এক যুবকের মৃত্যু

হয়েছে । এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে খামারপাড়া গোরস্থান মোড় এলাকার বাসিন্দা পল্লী চিকিৎসক মোহন মোল্যার বাড়ির আম গাছ থেকে আম পাড়তে গিয়ে বারইপাড়া গ্রামের মৃত রোস্তম মোল্যার ছেলে ইসমাইল মোল্যা (২৫) এর হাতে থাকা আম পাড়া কাঁচা কঞ্চির লগি অসাবধানবসতঃ পার্শ্ববর্তী উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতে তারে জড়িয়ে গাছে ঝুলে থাকে । সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে শ্রীপুুুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আক্কাস আলীর নেতৃত্বে তার কর্মীরা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মৃত যুবকের লাশ উদ্ধার করে মাগুরা মর্গে প্রেরণ করেন ।

শ্রীপুরে থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান,সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।