সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাংবাদিক মিলনের পিতার মৃত্যুতে কেইউজে’র শোক | চ্যানেল খুলনা

সাংবাদিক মিলনের পিতার মৃত্যুতে কেইউজে’র শোক

খবর বিজ্ঞপ্তি :: খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সদস্য, মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাপারসন শাহজালাল মোল্লা মিলনের পিতা মো. মতিয়ার রহমান মোল্লা (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। আজ সোমবার সকালে নগরীর মোহাম্মদনগর এলাকার বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হার্ট, কিডনী ও প্যারালাইসিসের সমস্যায় অসুস্থাবস্থায় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বাদ আসর নড়াইলের রাইখালী গ্রামে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি হুমায়ুন কবির, মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা প্রমুখ। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।