সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নে আড়াই কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নে আড়াই কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের বার্ষিক ২০২০-২০২১ অর্থ বছরের ২ কোটি ৪৫ লাখ ৪৩ হাজার ৪২৫ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
এ বারে এ বাজেটে সর্বোচ্চ বরাদ্ধ রাখা হয়েছে দূর্যোগ ব্যবস্থা ও ত্রাণ প্রকল্পে ১৩ লাখ ৮০ হাজার টাকা। শনিবার দুপুরে পরিষদের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মজুমদার।
এ ছাড়াও আর্থ সামাজিক অবকাঠামো খ্যাতে ৮ লাখ, শিক্ষা খ্যাতে ৬, স্বাস্থ্য খ্যাতে ৫, মানব সম্পদ উন্নয়নে ২, পানি নিষ্কাশন বর্জ্র ব্যবস্থাপনায় ২, কৃষি খ্যাতে ৪, ক্রিড়া ও সাংস্কৃতিক ৩, পানি সরবারাহ ৩ ও যোগাযোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খ্যাতে বরাদ্ধ রাখা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পাদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. জিএম আব্দুল কুদ্দুস, ইউপি সচিব সরদার আব্দুল হালিম, ইউপি সদস্য দেলোয়ার হোসেন খলিফা, মিল্টন শেখ মিলু, ডা. সোবাহান মিয়া, কামরুল ইসলাম মুন্সী, আ. জলিল, পংকজ ঘরামী, সফিকা বেগম, রেশমা বেগম, শ্যামলী বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ. হাকিম খান, যুবলীগের আহ্বায়ক বদিউজ্জামান মজুমদার ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এ সর্ম্পকে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, ইউনিয়ন পরিষদের আয়-ব্যায়ের বাজেট থেকে প্রণয়ন করা হয় বার্ষরিক বাজেট। প্রাণঘাতি করোনা ভাইরাসে দেশের মহামারি সংকট মুর্হুতেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আধুনিক বাংলাদেশ গড়ার রুপকল্পে গ্রামীন অবকাঠামো উন্নয়নে প্রশিক্ষণ ভিত্তিক দক্ষতা বৃদ্ধি করে যুবসমাজকে উন্নয়ন কাজে এগিয়ে এসে উৎপাদন শীলতা বৃদ্ধি করার লক্ষ্যেই এ বাজেট।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।